মোহাম্মদ খায়রুল হাসান, বর্তমানে ইস্টার্ন ব্যাংকে রিটেইল এন্ড এসএমই ডিভিশনে সহযোগী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৮০ সালে ১৩ অক্টোবর জামালপুর জেলার সদর উপজেলাধীন দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দর আলী, মাতা মোছাঃ খোদেজা বেগম।
শিক্ষাজীবনঃ
তিনি দিগপাইত সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯০ সালে প্রাথমিক, দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে মাধ্যমিক এবং বি এ এফ শাহিন কলেজ, ঢাকা থেকে ১৯৯৮ সালে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্ত্তীণ্ হন। জনাব হাসান ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (একাউনটিং এন্ড ইনফরমেশন সিষ্টেমস্) এবং ২০০৫ সালে এমবিএ (একাউনটিং এন্ড ইনফরমেশন সিষ্টেমস্) ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনঃ
২০০২ সালে বিবিএ পড়াকালীন সময়ে দৈনিক আমার দেশ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ২০০৯ সালে ওয়েস্টার্ণ হাউজিং (রিয়েল এস্টেট কোম্পানী) এ ম্যানেজার, অর্থ হিসেবে যোগদান করেন। তিনি ২০১২ সাল থেকে ইস্টার্ন ব্যাংক কনজুমার ডিভিশন বিভাগে কর্মরত আছেন।
অন্যান্য কার্যক্রমঃ
জনাব হাসান ১৯৯৫ সালে জামালপুরের ছোনটিয়া বাজারে বর্ণালী একাডেমি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্ণালী একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালে দক্ষিণ জামালপুর আন্তঃ বিশ্ববিদ্যালয় আঞ্চলিক সম্প্রীতির সাধারণ সম্পাদক এবং ২০০৪ সালে ঢাকাস্থ জামালপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব হাসান লোক নাট্যদল ও দৃষ্টি (সাংস্কৃতিক সংগঠন),ঢাকা এর সদস্য হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রাট গ্র্যাজুয়েট, ঢাকা ইউনিভাসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, একাউনটিং এ্যালামনাই(ঢাঃবিঃ),জামালপুর সমিতি,ঢাকা, এক্স শাহিন,বিএএফ শাহীন কলেজ,ঢাকা ও এক্স সুডেন্টস এসোসিয়েশন, দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয় এর আজীবন সদস্য। জনাব হাসান বর্তমানে চাকরিজীবী সমবায় সমিতি লিমিটেড ও গ্রীণ জামালপুর ফোরাম এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজসেবামূলক কার্যক্রম করে যাচ্ছেন।
আজীবন সদস্যঃ
১. ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন;
২. একাউনটিং অ্যালামনাই,ঢাকা বিশ্ববিদ্যালয়;
৩. রেজিষ্ট্রাট গ্র্যাজুয়েট,ঢাকা বিশ্ববিদ্যালয়;
৪. ব্যাংকার্স ক্লাব বাংলাদেশ লিমিটেড, ঢাকা;
৫. বৃহত্তর ময়মনসিংহ সমিতি,ঢাকা;
৬. জামালপুর সমিতি,ঢাকা;
৭. জামালপুর সদর থানা সমিতি, ঢাকা;
৮. বর্ণালী একাডেমি, জামালপুর;
৯. চাকরিজীবী সমবায় সমিতি লিমিটেড, জামালপুর;
১০. এক্স সুডেন্টস অ্যাসোসিয়েশন, দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়;
সদস্যঃ
১. বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতি,ঢাকা;
২. এক্স শাহিনস এসোসিয়েশন,বিএএফ শাহীন কলেজ;
৩. দৃষ্টি,ঢাকা;
৪. লোকনাট্য দল, ঢাকা;
৫. গ্রীণ জামালপুর ফোরাম,ঢাকা;
পারিবারিক জীবনঃ
জনাব হাসান ২০০৫ সালে মিসেস তাসলিম জাহান স্মৃতির সাথে শুভ পরিণয়সূত্রে আবদ্ধ হন। সহধর্মিণী এবি ব্যাংক মিরপুর শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। সুখময় সংসার জীবনে এক ছেলে ও এক মেয়ে। প্রথম পুত্র সাদমান সাকিব ঢাকাস্থ মডেল একাডেমিতে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যয়নরত। ছোট মেয়ে ইসমাত হাসান ঈশাত এর বয়স মাত্র ২ বৎসর।

