জনাব রেজাউল করিম রাজু ১৯৬৪ সালের ১ জানুয়ারী জামালপুর সদর উপজেলার দেওয়ানপাড়ায় জন্ম গ্রহণ করেন। পিতাঃ মৃত মোনাজ্জল হক,মাতাঃ মৃত জাহানার বেগম। পিতা ভূমি অফিসার ও মাতা গৃহিনী ছিলেন। পিতামাতার ছয় সন্তানের মাঝে রেজাউল করিম রাজু পঞ্চম। বড় ভাই মৃত কে এম জিয়া-উল হক ম্যাজিস্ট্রেট (অবসরপ্রাপ্ত) ছিলেন।
শিক্ষাজীবনঃ
নির্ভত পল্লীর নৈসর্গিক সৌন্দর্যের মাঝে কেটেছে শৈশব কৈশোর। জামালপুর জিলা স্কুল হতে ১৯৭৯ সালে এস.এস.সি, জামালপুর আশেক মাহমুদ কলেজ হতে ১৯৮১ সালে এইচ. এস. সি পাস করেন। ১৯৮৩ সালে জামালপুর আশেক মাহমুদ কলেজ হতে বিকম পাশ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ে এম.কম পাশ করেন ১৯৮৫ সালে। পরবর্তীতে তিনি ঢাকা ল-কলেজ থেকে এলএলবি করেন।
কর্মজীবনঃ
জনাব রেজাউল করিম রাজু ১৯৯০ সালে এম বি এম গার্মেন্টস-এ ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ১২ বছর এমবিএম গার্মেন্টসে কর্মরত ছিলেন। ২০০৩ সালে তিনি ফ্রন্ট লা্ইন স্পিনিং মিলস্ লিঃ-এ এজিএম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সাল পর্যন্ত ডিজিএম হিসেবে ফ্রন্ট লা্ইন স্পিনিং মিলস্ লিঃ-এ কর্মরত ছিলেন। এরপর তিনি ২০১৭ সালে ইউকোহামা ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রোপ্রাইটর হিসেবে ব্যবসা শুরু করেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড এর একজন প্রথম শ্রেনীর ঠিকাদার।
অন্যান্য কার্যক্রমঃ
জনাব রেজাউল করিম রাজু বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজসেবামূলক কার্যক্রম করে যাচ্ছেন। তিনি ১৯৭৯-১৯৮৩ সাল পর্যন্ত জামালপুর আশেক মাহমুদ কলেজ এর ছাত্র সংসদের নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জামালপুর সদর উপজেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
১. সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা সমিতি,ঢাকা
২. দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক, জামালপুর সমিতি,ঢাকা
৩. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বৃহত্তর ময়মনসিংহ সমিতি,ঢাকা।
পারিবারিক জীবনঃ
জনাব রেজাউল করিম রাজু ১৯৮৯ সালের ৫ নভেম্বর মিসেস আরিফা করিমের সাথে শুভ পরিণয়সূত্রে আবদ্ধ হন। সহধর্মিণী সুগৃহিনী (বিএ পাশ)। সুখময় সংসার জীবনে এক ছেলে ও এক মেয়ে। প্রথম পুত্র নোমানুল করিম নিউজিল্যান্ডে পড়াশুনা শেষ করে একটি প্রতিষ্ঠানে আইটি ইন্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। মেয়ে সাদিয়া করিম ব্রাক বিশ্ববিদ্যালয় বিএসসি(ত্রিপোলি) সম্পন্ন করেছেন।

